সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ক্যান্ডি ছাড়লো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

পাল্লেকেলেতে এশিয়া কাপের প্রথম ম্যাচ শেষে এবার বাংলাদেশ ক্রিকেট দলের গন্তব্য পাকিস্তান। সেখানে গ্রুপের শেষ ম্যাচ তারা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। শুক্রবার সকালের দিকে দল ক্যান্ডি ছেড়েছে। কলম্বো থেকে চার্টার্ড ফ্লাইটে করে লাহোরে যাবেন সাকিব আল হাসানরা। ক্যান্ডির টিম হোটেল নীরবে ছেড়েছে বাংলাদেশ দল। কলম্বোর বাসে ওঠার আগে গণমাধ্যমকে এড়িয়ে যান ক্রিকেটাররা। শুক্রবারই লাহোরে পৌঁছাবেন।

আগামী রোববার আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামার আগে লাহোরে একদিন অনুশীলন করার সুযোগ পাবেন। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে খাদের কিনারায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিতে নেট রান রেট এগিয়ে রাখতে হবে। কারণ আফগানিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে তিন দলেরই সমান পয়েন্ট হবে, সেক্ষেত্রে নেট রান রেট হবে সুপার ফোরের নির্ধারক।

তবে শ্রীলঙ্কার কাছে আফগানরা হেরে গেলে বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ জিতলেই চলবে। মানে এই ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর শেষ ম্যাচে লঙ্কানদের সমর্থন করবে বাংলাদেশ। আর সাকিবরা যদি আফগানিস্তানের কাছে হেরে যায়, তবে পাকিস্তান থেকেই দেশে ফেরার বিমান ধরতে হবে।