সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ব্যাটিং প্রসঙ্গে যা বললেন শান্ত

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। আর তাই এই হারে অনেক প্রশ্নই উঠে আসছে। তবে উইকেট আর ভাগ্যকেই দুষছেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এখানে উইকেট আসলে ভালো হয়, এমন টুর্নামেন্টে স্পোর্টিং উইকেটই আমরা প্রত্যাশা করি। কিন্তু উইকেট তেমন ছিল না। আমরা অন্তত ২৫০ রান করার চেষ্টা নিয়ে খেলেছি। কিন্তু সেভাবে ব্যাট করতে পারিনি। উইকেটও সহজ ছিল না।’ শান্ত জানান, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হয়েছে।

ফাইনাল কল অধিনায়ক ও কোচ নিয়েছেন এবং তাদের উইকেট দেখে শুরুতে ব্যাটিং করা উচিত মনে হয়েছে। এতে তেমন কোন ভুল দেখেন না তিনি। তবে শান্ত জানিয়েছেন, তাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির পথে ছিলেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার। কিন্তু বোল্ড হয়ে ফেরায় সুযোগ হাতছাড়া হয়। সেঞ্চুরি মিস করা নিয়ে কোন আক্ষেপ নেই তার। আক্ষেপ শেষ পর্যন্ত ব্যাটিং করতে না পারার। তিনি বলেন, ‘আমার আক্ষেপ শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারিনি, শেষ পর্যন্ত থাকতে পারলে দলের জন্য ভালো হতো।’