সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডি কর্মকর্তার মাদকসেবনের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটি সদর উপজেলার এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। ওই ভিডিওটিতে দেখা যায়, রহমত ভূইয়া রানা ইয়াবা সেবন করছেন। তার পাশে এক যুবক তাকে ইয়াবা সেবন করতে সহযোগিতা করছেন। কিন্তু ওই যুবকের চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি। এই বিষয়ে জানতে সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এই ভিডিও তার নয় বলে দাবি করেন। পরে তিনি বলেন, স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক ভিডিওটি করেছে। সম্পূর্ণ শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম বলেন, মাদক সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি আমাকে একজন দেখিয়েছে। তিনি (রহমত ভূইয়া রানা) শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। তার পরিবারের সাথে আমরা কথা বলেছি। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।