সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বন্দুকধারীর গুলিতে নিহত পানামার ফুটবলার

অনলাইন ডেস্ক :

দুর্বৃত্তদের হামলায় ঝরে গেলো আন্তর্জাতিক ফুটবলের এক উঠতি তরুণের প্রাণ। পানামা জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার গিলবার্তো হার্নান্দেজ ক্যারিবিয়ান শহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে পুলিশ। এই বছর মার্চে পানামার হয়ে দুটি ম্যাচ খেলেন হার্নান্দেজ। একটি ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে। পুলিশ জানিয়েছে, কোলোন শহরে চলন্ত গাড়ি থেকে ছোঁড়া গুলিতে নিহত হন এই ফুটবলার। ওই গোলাগুলিতে আহত হয়েছেন আরও ছয় জন। কোলোনে সম্প্রতি অপরাধের হার বেড়ে গেছে।

প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীদের মধ্যে প্রায় সময় গোলাগুলির ঘটনা ঘটে। সম্ভবত তারই বলি হলেন ২৬ বছর বয়সী হার্নান্দেজ। পুলিশ বলেছে, বেশ কিছু অভিযান চালিয়ে সোমবার হার্নান্দেজকে হত্যায় সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করো হয়েছে। পানামানিয়ান ফুটবল ফেডারেশন (ফেপাফুট) এক শোক বিবৃতি দিয়েছে, ‘পানামানিয়ান ফুটবল ফেডারেশন তার পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা প্রকাশ করছে। তার আত্মা শান্তিতে পাক।’