সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে ভারত

অনলাইন ডেস্ক :

মাঠে ভারত ও নেপালের লড়াই হলেও এ ম্যাচে পাখির চোখ করেছিল বাংলাদেশ। কারণ, এ ম্যাচের ওপর যে বাংলাদেশের ভাগ্যও নির্ভর করছিল। ভুটানে চলতি সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের কাছে হারের পর হারিয়েছিল নেপালকে। যে কারণে ভারত ও নেপালের ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য। বুধবার  (৬ সেপ্টেম্বর)ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে হারিয়েছে নেপালকে।

পরপর দুই ম্যাচ হেরে নেপাল বিদায় নিলে বাংলাদেশের জন্য খুলে যায় সেমিফাইনালের দরজা। ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ উঠে যেতো সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে পাকিস্তানকে। দুই ম্যাচ জিতে পাকিস্তান ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। মালদ্বীপ ও ভুটান ম্যাচের পর পাওয়া যাবে কারা ‘বি’ গ্রুপের রানার্সআপ।