সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

শুটারদের জন্য এসেছে ৪০ লাখ গুলি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের শুটারদের জন্য ভালো খবর, শুটিংয়ের অনুশীলনের জন্য ৪০ লাখ গুলি আমদানি করা হয়েছে। জার্মানি থেকে আনা এই গুলি সবচেয়ে উন্নত ব্র্যান্ডের বলে শুটিং ফেডারেশনের দাবি। আরডব্লিউএস ব্র্যান্ডের গুলি বিশ্বমানের এবং সবচেয়ে ভালো বলে জানিয়েছেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ওয়ায়েজের। তিনি জানিয়েছেন এখানে দুই ধরনের গুলি আমদানি করা হয়েছে। প্র্যাকটিস গুলি এবং ম্যাচের গুলি।’

তিনি বলেন, ‘অনেক দেশে প্র্যাকটিস গুলি দিয়ে ম্যাচ খেলে। আমরা এবার ভালো মানের গুলি আনতে পারায় আমাদের শুটারদের অনুশীলনও ভালো হবে। এয়ার রাইফেল এবং এয়ার পিস্তল ইভেন্টের জন্য গুলি ব্যবহার হবে। অনেক দিন ধরেই শুটাররা গুলির সংকটে ভুগছিল। গুলিসংকট হলে অনুশীলনও ভালো হয় না। এবার পর্যাপ্ত পরিমাণে গুলি আসায় অনুশীলনও ভালো হবে। আগামী দুই বছর গুলির সংকট থাকবে না বলে ধারণা করছেন মোস্তাক। কারণ এখান থেকে বিভিন্ন ক্লাব আছে, সার্ভিসেস দল আছে। মোস্তাক জানিয়েছেন এটা নির্ভর করবে তাদের চাহিদার ওপর।’