সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাংলাদেশে একই দলে সাকিব-বাবর

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-২০) খেলার জন্য ১৫ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন বাবর আজম। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। গণমাধ্যমে এমন খবরই এসেছে। সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেন ওয়ানডের বিশ্বসেরা এই ব্যাটার। বুধবার রাতে বাবর আজমের সঙ্গে সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাবরের একটি প্রতিকী ছবি যুক্ত করে রংপুর রাইডার্স জানায়, ‘২০১৫ সালে অভিষিক্ত, ১০০ ইনিংসে ৫ হাজারের বেশি রান করা ও বর্তমান শীর্ষ র‌্যাংকিংধারী দলের অধিনায়ক।’ যা হুবহু মিলে যায় বাবরের সঙ্গে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানকেও দলে নিয়েছে রংপুর রাইডার্স। এ ছাড়া নুরুল হাসান সোহান, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদকে ধরে রাখার বিষয়টিও নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।