সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

দেশে ফিরলেন মুশফিক-সাকিব

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম যে এশিয়া কাপ থেকে দেশে ফিরবেন সেটা আগেই জানা ছিল। তার স্ত্রী সন্তানসম্ভবা। তাই সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি রোববার দেশে ফিরেছেন। তবে অবাক করা ব্যাপার হলো, মুশফিকের সঙ্গে দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান! যার দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনাই ছিল না। বিসিবি সূত্রে জানা গেছে, দুজনই ১৩ সেপ্টেম্বর ফের শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কার কাছে শনিবারের পরাজয়ে টাইগারদের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে বললেই চলে।

মুশফিকের দেশে ফেরার খবরটি আগেই গণমাধ্যমে এসেছিল। দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন ‘মি. ডিপেন্ডেবল’। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন। অধিনায়ক সকিবের দেশে ফেরার খবরটি আচমকাই এসেছে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাকিব ব্যক্তিগত কাজে ছুটি নিয়ে দেশে ফিরেছেন। রাবীদ ইমামের ভাষায়, ‘আগামী তিনদিন (১০-১২ সেপ্টেম্বর পর্যন্ত) আমাদের কোনো কর্মকা- নেই। এরপর আবার অনুশীলন। এর মধ্যেই ফিরে আসার কথা সাকিব-মুশফিকের।’