সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রেকর্ড বইয়ে শ্রীলংকা

অনলাইন ডেস্ক :

গত শনিবার এশিয়া কাপ সুপার ফোর-এ নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা ২১ রানে হারায় বাংলাদেশ ক্রিকেট দলকে। এই জয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছে লংকানরা। এশিয়া কাপে একই দলের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি জয়ে পাকিস্তানকে স্পর্শ করেছে শ্রীলংকা। এশিয়া কাপে পাকিস্তানের মত বাংলাদেশকে ১৩ ম্যাচে হারিয়েছে লংকানরা। বাংলাদেশের বিপক্ষে ১৪ ম্যাচ খেলে এখন অবধি ১৩টিতে জিতেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ১৫ ম্যাচে অংশ নিয়ে ১৩টিতে জয় পেয়েছে শ্রীলংকা। এই পরিসংখ্যানে তালিকার দ্বিতীয়স্থানে আছে ভারত।

বাংলাদেশের বিপক্ষেই ১২ ম্যাচ খেলে ১১টি জয় পেয়েছে ভারত। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে ২৩৬ রানে অলআউট করে শ্রীলংকা। এই নিয়ে টানা ১৩ ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষকে অলআউটের রেকর্ডকে আরও সমৃদ্ধ লংকানরা। পাশাপাশি এ বছরই প্রতিপক্ষ টানা ১৩ ম্যাচে অলআউট করলো শ্রীলংকা। ২০০৯-১০ সালে টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করে তালিকার দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে জিতে বিশ্বের  দ্বিতীয় দল হিসেবে টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে শ্রীলংকা। টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ^ রেকর্ড অস্ট্রেলিয়ার। ২০০৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত টানা ২১ ম্যাচে জিতেছিলো অসিরা। এ বছরের জুন থেকে টানা ওয়ানডে জিতে চলেছে শ্রীলংকা।