সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ক্লাব থেকেও বাদ অ্যান্তোনি

অনলাইন ডেস্ক :

ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনি সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা কাভারিলকে নির্যাতনের অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়েন। জাতীয় দলের পর এবার তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও বাদ পড়েছেন। ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন কাভারিল। এই ঘটনায় সাও পাওলো এবং ম্যানচেস্টারের পুলিশ তদন্ত শুরু করেছে। যার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। ম্যানইউ এক বিবৃতিতে বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দলের অনুশীলন করতে পারবে না অ্যান্তোনি, ‘যারা জাতীয় দলের সঙ্গে নেই তারা সোমবার অনুশীলনে ফিরবেন।

তবে অ্যান্তোনির দেরি হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দলে যোগ দেবেন না তিনি।’ সাবেক প্রেমিকাকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করছেন অ্যান্তোনি। তবে ম্যানইউ-এর সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি। বিবৃতিতে অ্যান্তোনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আমি ম্যানইউ-এর ট্রেনিংয়ে অনুপস্থিত থাকার বিষয়ে সম্মত হয়েছি।’ অ্যান্তোনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তার সতীর্থদের সঙ্গে যেন ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি না হয় সেজন্য দলীয় অনুশীলন থেকে দূরে থাকা বিষয়ে এই সমঝোতা হয়েছে। এ ছাড়া তিনি তদন্তের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করেছেন।