সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিশাল ভোটের ব্যবধানে সিলেট-৩ আসনের এমপি হলেন হাবিব

এস,এ শফি, সিলেট:
সিলেট-৩ আসনে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী- আসনের ৪টি থানার (দক্ষিণ সুরমা, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সবগুলো কেন্দ্রে বিজয় লাভ করেছেন নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
বিষয়টি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী- দক্ষিণ সুরমায় নৌকা পেয়েছে ২২ হাজার ৪৬৪ ও লাঙ্গল ৩ হাজার ১২৩, ফেঞ্চুগঞ্জে নৌকা ২২ হাজার ২২৪ ও লাঙ্গল ৪ হাজার ৫৫৬, বালাগঞ্জে নৌকা ২৪ হাজার ২৭৩ ও লাঙ্গল ৩ হাজার ৩৩৭ এবং মোগলাবাজারে নৌকা ২০ হাজার ৭৭৪ ও লাঙ্গল ১৩ হাজার ৫৮৮টি ভোট পেয়েছে।
৪টি থানার সকল ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৮৯ হাজার ৭০৫টি ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৪ হাজার ৬০৪ টি ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবহার ৬৫ হাজার ১০১টি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকরিভাবে ৬৫ হাজার বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।