সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

৬ ঘণ্টা জেরার মুখে রাকুল

অনলাইন ডেস্ক :

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড সিনেমাতেও অভিনয় করেন তিনি। সম্প্রতি চার বছরের পুরোনো একটি মাদক মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাকুলকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার হায়দরাবাদে এই সংস্থার জোনাল অফিসে উপস্থিত হলে তাকে ৬ ঘণ্টা জেরা করা হয়। এই সময় তাকে ৩০টির মতো প্রশ্ন করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। জানা গেছে, ২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ রুপির মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের এক্সাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। এর একটি মামলায় মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত শুরু করে ইডি। চার বছরের এই পুরোনো মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রাকুল প্রীত সিং ছাড়াও অভিনেতা রানা দগ্গুবাতি, রবি তেজা, নির্মাতা পুরী জগন্নাথ, চার্মি কৌর, মুমাইথ খানের মতো তারকাদের তলব করা হয়েছে। গত ৩১ আগস্ট ইডির কর্মকর্তাদের মুখোমুখি হন পুরী জগন্নাথ। রানা দগ্গুবাতিকে ৮ সেপ্টেম্বর ও রবি তেজাকে ৯ সেপ্টেম্বর ইডির দপ্তরে তলব করা হয়েছে। জানা গেছে, মামলার তদন্তে সাক্ষী হিসেবে এই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাকুল প্রীত সিং অভিনীত পরবর্তী সিনেমা ‘কোনডাপোলাম’। এতে বৈষ্ণব তেজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।