সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

পেরুর জালে ১৫ গোল দিয়ে ব্রাজিলের ইতিহাস

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে জয় পেতে ভালোই সংগ্রাম করতে হয়েছে। মার্কুইনিয়োসের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসালে পেরুকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিলের তরুণ দল। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পেরুকে উড়িয়ে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল। গত বুধবার দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব ২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘বি’র চতুর্থ রাউন্ডের খেলায় পেরুকে ১৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

‘সুদামেরিকানো সাব-২০’ নামে পরিচিত এ প্রতিযোগিতার ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। টানা তৃতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ব্রাজিলের জয়ের দিনে জয় পেয়েছে আর্জেন্টিনাও। ইকুয়েডরকে ৫-০ গোলে হারিয়েছে তারা। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদেরও। প্রতিযোগিতাটির এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ব্রাজিল। এখন পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে সেলসাওরা। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা।