সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাসিম

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বোলিং করার সময় ইনজুরির শিকার হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের নাসিম শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচে নাসিম ডান কাঁধে চোট পান নাসিম। খবর ইএসপিএনের। পাকিস্তান দলের মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানের রয়েছেন তিনি।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।নাসিমের বদলি হিসেবে জামান খানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন জামান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করে। নাসিমের মতো আরেক পেসার হারিস রউফও ভারতের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন। তবে এখনও স্কোয়াডে রয়েছেন রউফ। বিবৃতিতে দুই পেসার সম্পর্কে পিসিবি জানায়, ‘এই দুই পেসার হলো আমাদের সম্পদ।’