সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এবার পাথিরানাকেও দলে নিলো রংপুর

অনলাইন ডেস্ক :

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপা জিততে মরিয়া রংপুর রাইডার্স। একের পর এক দেশি-বিদেশি তারকা দলে ভেড়াচ্ছে তারা। এবার ২০২৪ সালের বিপিএলের জন্য ‘বেবি মালিঙ্গা’ খ্যাত শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছে রংপুর। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে এক বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। সবমিলিয়ে এখন অবধি তিনজন বিদেশিকে সাইন করিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গারও খেলার কথা রয়েছে রংপুরের হয়ে।

বৈচিত্র্যময় অ্যাকশনের কারণে এরইমধ্যে আলোচনায় আছেন পাথিরানা। লঙ্কান লিজেন্ড লাসিথ মালিঙ্গার মতো ‘স্লিঙ্গা’ অ্যাকশনে বল করেন থাকেন। এরইমধ্যে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলেও খেলেছেন পাথিরানা। সবমিলিয়ে ৩০ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। ওয়ানডেতে ৮ ম্যাচে তার উইকেট ১২টি। দেশিদের মধ্যে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী ও হাসান মাহমুদকে দলে নেওয়ার কথা জানিয়েছে রংপুর।