সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

এশিয়ান গেমস : বাংলাদেশের অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক রহমত মিয়া

অনলাইন ডেস্ক :

আবাহনীর ডিফেন্ডার রহমত মিয়াকে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ অলিম্পিক দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গতকাল শুক্রবার রাতে ফুটবল দল চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলনে রহমত মিয়াকে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে রহমত মিয়া বলেছেন, ‘আমি গত এশিয়ান গেমসে ছিলাম। ওই গেমসের দল এবং এবার দলের মধ্যে অনেক পার্থক্য।

গত আসরের দলের অনেক খেলোয়াড় ছিলেন জাতীয় দলের খেলার অভিজ্ঞতা সম্পন্ন। এবারের দলটি তুলনামূলক তারুণ্য নির্ভর। তাদের অনেকেরই এশিয়ান গেমসের মত আসরে কখনো খেলা হয়নি। তাদের জন্য এটা বড় একটা সুযোগ এই গেমস।’ তিনি যোগ করেন, ‘গেমসের পর আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স করে কোচের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন অনেকে। কোচ এশিয়ান গেমসে তরুণদের পারফরম্যান্স দেখে জাতীয় দলের জন্য কাউকে কাউকে বিবেচনা করতে পারেন। তাই আমি বলবো তরুণদের সামনে নিজেদের প্রমাণ করার দারুণ এক মঞ্চ হবে এশিয়ান গেমস। এই গেমসে আমাদের তিন প্রতিপক্ষই শক্তিশালী। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে ভালো ফলাফল করার চেষ্টা করব।’