সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে সাতে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। সুপার ফোরে দারুণ নৈপুণ্যে ফাইনালে নাম লেখানোর পর বাংলাদেশকে টপকে সাতে অবস্থান নিয়েছে শ্রীলঙ্কা। সাকিবদের অবস্থান হয়েছে আট নম্বরে। সর্বশেষ বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে শেষ বলে নাটকীয় জয়ের পর শ্রীলঙ্কার ৯৩ রেটিং পয়েন্ট প্রাপ্তি বাংলাদেশকে পেছনে ফেলতে ভূমিকা রেখেছে। আটে নেমে যাওয়া বাংলাদেশের রেটিং এখন ৯২। টুর্নামেন্টে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ কোনো রকমে সুপার ফোরে উঠলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে গেছে।

অপর দিকে, এশিয়া কাপে অপরাজেয় থাকা ভারত ১১৬ রেটিং নিয়ে পেছনে ফেলেছে পাকিস্তানকে। ভারতীয় দল দুই নম্বরে উঠেছে। আর ১১৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছে পাকিস্তান। ভারতীয় দল শীর্ষস্থান অর্জন করবে যদি তারা এশিয়া কাপ জেতে এবং শীর্ষে থাকা অজি দল দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের বাকি দুই ওয়ানডেতে হারে। তার পর দুই দল অবশ্য বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ার বর্তমান রেটিং ১১৮। কিছুদিন আগে এক নম্বরে জায়গা করে নেওয়া পাকিস্তানের আপাতত র‌্যাঙ্কিংয়ের উন্নতির কোনো সুযোগ নেই। কারণ বিশ্বকাপের আগে কোনো ম্যাচ নেই বাবরদের।