সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

রুবেলের বাবা আর নেই

অনলাইন ডেস্ক :

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রুবেলের বাবা গত জুলাইয়ে তৃতীয়বারের মতো স্ট্রোক করেছিলেন। তাছাড়া গত এক বছর ধরে শরীরের বাম অংশও প্যারালাইসড ছিল। শরীরের অবস্থাও খারাপ যাচ্ছিল কিছুদিন ধরে। শেষমেশ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুবেল নিজেই।

রুবেল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ করছি আমার বাবার জন্য একটু দোয়া করবেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন, আমরা জানি না। তিনি তো সবকিছু দেখেন, বুঝেন, জানেন। আল্লাহু মালিক।’ রুবেলের কাছে তার বাবা সব সময়ই বিশেষ কিছু। প্রায়ই বাবার সঙ্গে ছবি দিয়ে আবেগঘন পোস্ট লিখতেন। তেমন একটি পোস্টে লেখা ছিল, ‘ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার হিরোর মত আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি সময় প্যারালাইসড হয়ে অবশ হয়ে আছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন ( আমিন )।’