সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি, ২টি ড্যাগারসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিং এ বলা হয়, ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাত সাড়ে ৪টায় ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি গ্রামের বাংলা বাজারে এক অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ ২টি ড্যাগার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, আলমগীর শেখ(৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আঃ মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। এরা সবাই ফুলছড়ি উপজেলার বাসিন্দা।

প্রেসব্রিফিং এ আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত ডাকাতরা নৌযানে ডাকাতির জন্য বাংলা বাজারে অবস্থান করে পরামর্শ করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।