সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের খাদ্য সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসহ দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ১৭ পদাতিক ডিভিশনের সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাব। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের খাদিমপাড়া দিগন্ত মাঠে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে চাল, ডাল, আটা, পেঁয়াজ, তেল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেট হস্তান্তর করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাবের সভানেত্রী শিরীন সুলতানা মিলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাবের সচিব, ১৭ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহধর্মিণীবৃন্দ।আয়োজকেরা জানান, ২২ ফিল্ড রেজিমেন্টের আয়োজনে খাদিম নগর ও খাদিম পাড়ায় খাদ্য সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত আছে।সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাবসহ সংশ্লিষ্টদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।