সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন হৃদয়

অনলাইন ডেস্ক :

আগামী বছরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আসন্ন বিপিএলকে সামনে রেখে দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়কে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে হৃদয়কে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘অপেক্ষা শেষ! অফিসিয়ালি তাওহিদ হৃদয় ভিক্টোরিয়ান্স পরিবারের অংশ।

এই মৌসুমে কিছু বৈদ্যুতিক মুহুর্তের জন্য প্রস্তুত হন।’ জাতীয় দলে অভিষেকের পর থেকে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন হৃদয়। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে নিজের নামে প্রতি সুবিচার করতে পারেননি তরুণ এই ব্যাটার। তবে শেষ দুই ম্যাচে ঠিকই ছন্দে ফিরেছেন তিনি। ৫ ম্যাচে ১৫৮ রান সংগ্রহ করেছেন হৃদয়।