সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মিরপুরে কিউইদের অনুশীলন শুরু

অনলাইন ডেস্ক :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই দিনে দুই ধাপে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরকারীদের দ্বিতীয় বহর ঢাকা নামে রোববার বিকেলে। সোমবার (১৮ সেপ্টেম্বর) মিরপুরের একাডেমি মাঠে সকাল ১০টায় অনুশীলন শুরু করে কিউইরা। ২১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর। মিরপুরে তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। এই সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশিরভাগই বিশ্রামে থাকছেন।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও ফিরেছেন জাতীয় দলে। বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড স্কোয়াড : লকি ফার্গুসেন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।