সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আংটি বদল করলেন বিদ্যুৎ জামওয়াল

অনলাইন ডেস্ক :

বিয়ে করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় ও বলিউডের অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। এরইমধ্যে নাকি বাগদান সেরেছেন তিনি! বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেম করছেন বিদ্যুৎ জামওয়াল। এবার গুঞ্জন ছড়িয়েছে, তারা দুজন নাকি আংটি বদলও করে ফেলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার বিদ্যুৎ ও নন্দিতাকে আগ্রার তাজমহলের সামনে দেখা গিয়েছে। পাপারাৎজিদের ক্যামেরাবন্দিও হয়েছেন তারা। তাজমহলের সামনে ছবি তোলার সময় নন্দিতাকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন বিদ্যুৎ। এ ছাড়া একটি ছবিতে বিদ্যুৎ এবং নন্দিতা একে অপরের মুখোমুখি এবং অন্যটিতে দু’জন দু’জনের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে তাদের সম্পর্কের গুজব আরো শক্তিশালী হয়েছে। এ ছাড়া নন্দিতার আঙুলে থাকা পাথরের আংটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, যাতে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের সঙ্গে বাগদান সেরেছেন তিনি। বর্তমানে বলিউডে বেশি ব্যস্ত হলেও বিদ্যুৎ জামওয়ালের শুরুটা দক্ষিণী সিনেমা দিয়ে। ২০১১ সালে তেলেগু সিনেমা ‘শক্তি’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে একই বছর বলিউডেও পা রাখেন ‘ফোর্স’র মাধ্যমে। এরপর ‘কমান্ডো’, ‘জঙ্গলি’ ও ‘খুদা হাফিজ’র মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিদ্যুৎ বর্তমানে ‘খুদা হাফিজ’র সিক্যুয়াল নিয়ে ব্যস্ত সময় পার করছেন।