সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

টিভি বিজ্ঞাপনে একসঙ্গে মহেশ ও টাইগার

অনলাইন ডেস্ক :

তেলেগু সুপারস্টার মহেশ বাবু ও জনপ্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফ। একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা। তবে সিনেমায় অভিনয় করছেন না এই দুই অভিনেতা। টিভি বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। একটি মাউথ ফ্রেশনারের বিজ্ঞাপন করছেন তারা। সম্প্রতি এর শুটিংয়ে অংশ নিয়েছেন মহেশ ও টাইগার। খুব শিগগির এটি প্রচার হবে বলে জানা গেছে। তবে বলিউডের কোনো অভিনেতার সঙ্গে মহেশ বাবুর বিজ্ঞাপনের বিষয়টি নতুন নয়। এর আগে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে একটি কোমল পানীয়র বিজ্ঞাপন করেছেন ‘ভারত আনে নেনু’ অভিনেতা। মহেশের পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এতে তার বিপরীতে দেখা যাবে কীর্তি সুরেশকে। ২০২২ সালের জানুয়ারিতে এ সিনেমা মুক্তির কথা রয়েছে। এ ছাড়া ‘মেজর’ নামে একটি সিনেমা প্রযোজনা করছেন মহেশ। টাইগার শ্রফ অভিনীত পরবর্তী সিনেমা ‘হিরোপান্তি টু’। এ ছাড়া ‘গণপথ’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেতা। ‘বাঘি ফোর’ সিনেমাতেও দেখা যাবে তাকে।