সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

চমক ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ বাছাই পর্ব দারুণভাবে শুরু করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলে বড় জয়ের পর দেওয়ার পেরুর বিপক্ষে পেয়েছে ১-০ ব্যবধানের জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আগামী ১৩ অক্টোবর ঘরের মাঠে খেলবেন ভেনেজুয়েলাসের সঙ্গে ও ১৮ অক্টোবর নেইমাররা খেলবেন উরুগুয়েতে। এই দুই ম্যাচ সামনে রেখে আগেই দল ঘোষণা করেছেন ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। বড় কোনো চমক নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

ভিনিসিয়ুসের মতো আগের দুই ম্যাচের জন্য প্রথমে ডাক পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আন্তনি। তবে প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ থাকায় তাকে বাদ দেওয়া হয় দল থেকে। আন্তনির পরিবর্তে দলে ডাকা হয় আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। এবার ঘোষিত দলেও জায়গা হয়নি আন্তনির। অপরদিকে, জায়গা ধরে রেখেছেন জেসুসও।

ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভান্দারসন (মোনাকো), রেনান লোদি (মার্শেই), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস) ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা)।