সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

তাসকিনকে নিয়ে শেষ ওয়ানডেতে শঙ্কা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদকে। সিরিজের শেষ ওয়ানডেতে দলে ফিরেন এই পেসার। কিন্তু দলে ফিরলেও শেষ ওয়ানডেতে তার মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা। কোনো ইনজুরি না হলে অসুস্থ তাসকিন। পেটের সমস্যার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘তাসকিনের কোন চোট নেই কিন্তু তার একটু ফুড পয়েজনিং হয়েছে।

আমার মনে হয় সে ঠিক হওয়ার পথে। তাকে বিশ্রাম নিয়ে ওষুধ খেতে পরামর্শ দেওয়া হয়েছে।’ এশিয়া কাপের সর্বশেষ ম্যাচ থেকেই বিশ্রামে ছিলেন তাসকিন। প্রথম দুই ম্যাচ না খেললেও অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন ডানহাতি পেসার। তবে শেষ ওয়ানডেতে খেলার জন্য ডাকা হয় এই পেসারকে। তবে অসুস্থতায় তিনি খেলবেন কিনা, তা নিয়ে রয়েছে শঙ্কা।