সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

গাভীর বিরল মায়া

আব্দুল বারী স্বপন, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় একটি গাভীর বিরল মায়ার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়েছে। গাভীটি একটি ছাগলের বাচ্চাকে নিজের বাচ্চার মত দুধ খাইয়ে বড় করছে। বিষয়টি এক নজর দেখার জন্য ওই বাড়িতে লোকজন ভিড় করছে। জানা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের মেডিকেলপাড়ায় মরহুম সাংবাদিক ইমদাদুল হক মিলনের স্ত্রী মেহেরুন নেছা ওরফে চায়না একটি গাভী ও একটি ছাগল পালন করছেন। ছাগলটির বাচ্চা প্রসবের পর মা ছাগলটি মারা যায়। ছাগলের বাচ্চাটিকে বাঁচাতে চায়না তার পালিত গাভীর দুধ খাওয়াতে শুরু করে। গাভীর বাচ্চা আগেই হয়ে ছিলো। চায়না আদর করে গাভীর বাচ্চাকে ‘বাহাদুর’ ও ছাগলের বাচ্চাকে‘রবি’ নামে ডাকে। ওই নামে চায়না ডাক দেলেই ছুটে আসে ওই ছাগল ও গরুর বাচ্চা। ছাগলের বাচ্চা ও নিজের বাচ্চা দুজনকেই গাভীটি নিজ সন্তানের মতোই দুধ পান করে আসছে। এখন আর ধরে ছাগলের বাচ্চাকে গাভীর দুধ খাওয়াতে হয়না বলে জানান চায়না। চায়না আরো জানান, যখন ক্ষুধা লাগে তখন নিজেই দুধ খেতে যায় এবং গাভী দুধ দেয়। এভাবে গাভীর দুধ খেয়ে এখন ছাগল বাচ্চাটি বেশ বড় হয়েছে। বয়স প্রায় ৯ মাস। আর গাভীর বাচ্চাটির বয়স প্রায় ১০ মাস। এদের দু’জনের মধ্যে বেশ ভাবও রয়েছে। যেন একই মায়ের দুই সন্তান।