সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পারলেন না বাংলাদেশের জিন্নাত

অনলাইন ডেস্ক :

এশিয়ান গেমস বক্সিংয়ে বুধবার বাংলাদেশের সবার দৃষ্টি ছিল যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি জিন্নাত ফেরদৌসের দিকে। কিন্তু আশাহত করলেন ২৯ বছর বয়সী বক্সার। শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারেননি জিন্নাত। গেমসের পঞ্চম দিনে প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হয়েছে। ৫০ কেজি ওজন শ্রেণিতে মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগের কাছে ৫-০ ব্যবধানে হেরেছেন জিন্নাত। চার জাজের বিচারে সমান ৩০-২৭ পয়েন্টে হেরেছেন জিন্নাত। আর অন্য জাজ দিয়েছেন ৩০-২৬ স্কোর।

হ্যাংজু জিমনেসিয়ামে প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিন্নাত। ম্যাচ হেরে কষ্ট পেয়েছেন। ভবিষ্যতে আরও ভালোভাবে তৈরি হয়ে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। জিন্নাত আগামী বছর প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘চেষ্টা করেছি, হয়নি। বাংলাদেশের হয়ে খেলেছি, ভালো লাগছে। সামনের দিকেও দেশের হয়ে খেলতে চাই।’