সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বোয়িংয়ের ১১ উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, অস্কারজয়ী সুসান সার‍্যান্ডনসহ গ্রেপ্তার শতাধিক জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?
Skip to content

সাকিব-মিরাজদের দিন কাটলো নাচ-গানে

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র কয়েকদিন। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। তার আগে মাঠের বাইরের বিষয় নিয়ে বেশ সরগরম দেশের ক্রিকেট অঙ্গন। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে শনিবার ‘মিডিয়া ডে’র আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে টাইগার ক্রিকেটারদের। বাংলাদেশের অফিসিয়াল ফটো-শ্যুটের কিছু মুহূর্তের সংক্ষিপ্ত একটি ভিডিও (রিল) অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করেছে আইসিসি।

যেখানে দেখা যায়, শুরুতে মুস্তাফিজুর রহমান একটি বল ক্যামেরার সামনে ধরে আছেন। এরপরই মেহেদি মিরাজ তার চিরচেনা নাচে দুই হাত দুই পায়ে দিয়ে কোমর দোলানোর প্রদর্শনী নিয়ে হাজির হন। তার নাচ শেষ হওয়ার পরক্ষণেই রাইফেল দিয়ে গুলি ছোড়ার ভঙ্গি করেন পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশি পেসারের গুলি প্রতিহত করতে বক্সিংয়ের ভঙ্গিতে ঘুষি ছোড়েন শরীফুলের মতোই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া হাসান মাহমুদ। এছাড়া বলিউড বাদশাহ শাহরুখ খানের ভঙ্গিতে দুই হাত দুদিকে প্রসারিত করেন তাসকিন আহমেদ। এর মাঝে ছয় হাঁকানো শট খেলেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার ইংল্যান্ডের সঙ্গে গুয়াহাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচেও খেলবেন না টাইগার অধিনায়ক সাকিব। সে কারণে ইংল্যান্ডের বিপক্ষেও মিরাজের নেতৃত্বে নামবেন লিটন-মুশফিকরা।