সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি :

সিলেট-কুলাউড়ার ভাটেরায় রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেললাইনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, ট্রেনটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি নিয়ন্ত্রণে আসার আগ পরযন্ত মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। এরপর তাক্ষণিকভাবে স্থানীয়রা মাইক্রোবাসের ৬ যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান মোবাইল বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে চিকিৎসার জন্য আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ওসমানী মেডিকেল সূত্র জানায়, হাসপাতালে তিনজনকে আহতাবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। তবে লাবিব (৫) নামে এক শিশু ও ফরিদ (৩৫) নামে এক ব্যক্তির লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।