সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাকিব ‘মীরজাফর’: শিশির

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত দুই নাম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিশ্বকাপ দলে তামিম না থাকায় সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। তামিম ভক্তরা মনে করছেন সাকিবের চাওয়াতেই বিশ্বকাপ দলে নেই দেশসেরা এই ওপেনার। আর তাই বিশ্বাসঘাতক মীরজাফর ডাকা হচ্ছে সাকিবকে। তবে তামিমের বাদ পড়ায় নিজের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন সাকিব। এরইমাঝে সাকিবের ছবি সম্বলিত এক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আইসিসি। সেই পোস্টার শেয়ার করেছেন সাকিবের স্ত্রী শিশির উম্মে আল হাসান। সেখানেও উঠে এসেছে মীরজাফর প্রসঙ্গ।

আইসিসির ওই পোস্টারে বর্তমানে বিশ্বকাপ খেলছেন এমন খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা করা। তাতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। সেই পোস্ট শেয়ার করে শিশির ক্যাপশন দিয়েছেন, ‘দুর ছাই! (ওহ ড্যাম) মীরজাফর কীভাবে এখানে এলো। নিশ্চয়ই ভুয়া এটা।’