সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পছন্দ-অপছন্দের ব্যাখ্যা দিয়ে শিরোনামে দীপিকা

অনলাইন ডেস্ক :

বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটিতে তিনি শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এ ছাড়া দীপিকার হাতে ‘৮৩’, ‘ফাইটার’সহ বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমার কাজ রয়েছে। পাশাপাশি ক’দিন আগেই তিনি এসটিএক্স ফিল্মসের সঙ্গে যুক্ত হয়েছেন। যেখান থেকে তার ক্যারিয়ারের দ্বিতীয় হলিউড সিনেমা শুরু করার কথাও রয়েছে। তবে এত এত সিনেমার আলোচনার বাইরে শুটিংসেটে নিজের পছন্দ-অপছন্দের ব্যাখ্যা দিয়ে শিরোনামে এলেন তিনি। দীপিকা বলেন, ‘আমি শুটিং করার জন্য সবসময়ই একটি ভালো টিম খুঁজি। কারণ সিনেমা নির্মাণ অনেক কঠিন বিষয়। যদিও সবসময় মনের মতো টিমের সঙ্গে কাজ করা হয়ে ওঠে না। ভালো-খারাপ, সব টিমের সঙ্গেই কাজ করতে হয়। তাছাড়া প্রতিদিন একইভাবে কাটবে না, বিষয়টি তেমনও না। তবে আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। ভালো টিমের সঙ্গে কাজ করলে নিজের খারাপ সময়ও কাটিয়ে ওঠা সহজ হয়।’ নিজের নতুন সিনেমা নিয়ে তিনি আরো বলেন, ‘ভিন্ন ভিন্ন গল্পের কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে। এর মধ্যে পাঠান সিনেমার শুটিং এরইমধ্যে শুরু করেছি। আশা করছি শাহরুখের সঙ্গে দারুণ একটি সিনেমা ভক্তদের উপহার দিতে পারব। বরাবরের মতো এবারো আমাদের জুটি তারা ভালোবেসে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি। তাছাড়া ক্যারিয়ারের আরো একটি সাফল্য যোগ হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলতে পারি।’