সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

টেকনাফে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফের আচারবুনিয়া বেড়িবাঁধ এলাকা থেকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এসব ইয়াবা জব্দ করে।

শুক্রবার (৬ অক্টোবর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা দুটি থেকে ২ লাখ ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

বিজিবি পরে অভিযান চালিয়েও মাদককারবারীদের কাউকে আটক করতে পারেনি।

—-ইউএনবি