সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

খুলনায় রং মিস্ত্রিকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫

খুলনার সোনাডাঙ্গায় ইমন শেখ নামে এক রং মিস্ত্রিকে হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি জব্দসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, নাজমুস সাকিব জাকারিয়া, রিয়াজ, বুলু পাটোয়ারী, আকাশ হাওলাদার ও আপন খাঁ।

এদিকে ইমন হত্যার ঘটনায় তার বাবা সানোয়ার হোসেন বৃহস্পতিবার রাতেই ১৭ জনের নাম উল্লেখসহ চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযানে নেমে পাঁচজনকে আটক করে। এসময় তাদের একজনের কাছ থেকে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও এক রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।

শুক্রবার দুপুর ১২টায় সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি আরও জানান, তালুকদার লেনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫/৬টি মোটরসাইকেলে ১০/১২ জন এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ ইমনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

—-ইউএনবি