সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বেঙ্গালুরু বুলসে বাংলাদেশের লিটন

অনলাইন ডেস্ক :

গতবার দাবাং দিল্লির হয়ে প্রো কাবাডি লিগে অংশ নিয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় লিটন আলী। এবার দল পাল্টে জায়গা করে নিয়েছেন বেঙ্গালুরু বুলসে। নিলামে বাংলাদেশ পুলিশ কাবাডি দলের খেলোয়াড়কে ১৩ লাখ রুপিতে কিনে নিয়েছে ভারতের দক্ষিণের শহরের ক্লাবটি। দুই দিনব্যাপী নিলামে বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম থাকলেও শুধু লিটনই বিক্রি হয়েছেন। আগামী ২ ডিসেম্বর থেকে ১২ দল নিয়ে প্রো কাবাডি লিগের দশম আসর শুরু হবে।

গতবার বাংলাদেশ থেকে দুজন সুযোগ পেলেও এবার শুধু লিটনই দেশের প্রতিনিধিত্ব করবেন। গতবার ছিলেন দিল্লির দলে। দ্বিতীয়বারের মতো প্রো কাবাডি লিগে খেলতে যাচ্ছেন। ২৯ বছর বয়সী ডিফেন্ডার উচ্ছ্বসিত হয়েবলেছেন, ‘আবারও প্রো কাবাডি লিগে সুযোগ পেয়েছি। ভালো লাগছে। এবার আমরা আশা করেছিলাম কয়েক জন খেলার সুযোগ পাবো। কিন্তু তা হয়নি। আমি একাই পেয়েছি। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’