সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভারত-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যান

অনলাইন ডেস্ক :

এক লাখ ৩২ হাজার দর্শক ধারনক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ শনিবার চলমান ওয়ানডে বিশ^কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। ১৩তম ওয়ানডে বিশ^কাপের সূচি ঘোষনার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সারা বিশে^র ক্রিকেটপ্রেমিদের আগ্রহ তুঙ্গে। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। পাকিস্তানের জয় আছে ৭৩টিতে, ভারতের জয় ৫৬টিতে। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারতই। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে ভারত। এ ছাড়া বিশ^কাপের মঞ্চে ১৯৯২ সালের পর ভারতের বিপক্ষে কখনওই ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। এ সময়ে সাতবার বিশ^কাপে মুখোমুখি হয়েছে দু’দল। সবগুলোতে জয় পেয়েছে ভারত।

ভারত-পাকিস্তানের শেষ ১০ লড়াই :

১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম
০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা
১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড
০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম
১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল
১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই
২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই
১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার
০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে
১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো

সব মিলিয়ে ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান :
ভারত জয়ী : ৫৬টিতে
পাকিস্তান জয়ী : ৭৩টিতে
টাই : ০
পরিত্যক্ত : ৫টি