সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাকিবকে নিয়ে সুখবর দিতে পারেনি বিসিবি

অনলাইন ডেস্ক :

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় সাকিব আল হাসানের বাঁ পায়ের ঊরুতে টান পড়ে। তার পর থেকে তাকে নিয়ে এখন উৎকণ্ঠায় বাংলাদেশ। গত রাতে রিপোর্ট হাতে পেলেও সুখবর দিতে পারেননি বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম। তবে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৯ অক্টোবর। তার আগে চারদিন সময় থাকায় বাংলাদেশ অধিনায়ককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিসিবির পাঠানো বিবৃতিতে ফিজিও বলেছেন, ‘ব্যাটিংয়ের সময় বাঁ ঊরুর মাংসপেশিতে টান লাগায় অস্বস্তিতে ভুগেছেন সাকিব।

এরপর সে ফিল্ডিং করে এবং ১০ ওভারের কোটা পূরণ করে। ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েছে, আসছে ম্যাচগুলোর আগে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করবো এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেবো।’ শুক্রবার ব্যাটিংয়ের সময়ই দেখা গেছে রান নিতে গিয়ে ব্যথায় কাতরাচ্ছেন সাকিব। ব্যাটিংয়েও ছিল অস্বস্তি। সেই ব্যথা নিয়েই পরে ১০ ওভার বল করেছেন। পুরো ম্যাচে ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়৷ ওইদিন বোলিংয়ের স্লট শেষ হতেই সাকিব মাঠ থেকে উঠে গেছেন। তখনই তাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।