সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের ম্যাচ সেরার পুরস্কার উৎস্বর্গ মুজিবের

অনলাইন ডেস্ক :

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পর পাওয়া ম্যাচ সেরার পুরস্কার নিজ দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি উৎস্বর্গ করেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ২২ বছর বয়সী মুজিব ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। গত রোববার নয় দিল্লিতে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করে এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে আফগানরা। এর আগে রোববার সকালে ৬.৩ মাত্রার ভূমিকম্পে পশ্চিম আফগানিস্তানে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে একই স্থানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে।

মুজিব বলেন, ‘এই জয়টা দেশের মানুষের জন্য, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে এই জয় ও ম্যাচ সেরার পুরস্কার আমি তাদের উদ্দেশ্যে উৎস্বর্গ করলান। গতবারের চ্যাম্পিয়নদের পরাজিত করার আনন্দই আলাদা। এটা আমাদের পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। বোলার ও ব্যাটারদের জন্য এটা অত্যন্ত চমৎকার সময়।’ ২০১৫ সালে বিশ্বকাপে অভিষেক হবার পর আফগানিস্তান এ পর্যন্ত ১৪টি ম্যাচে পরাজিত হয়েছে, এদিনের ম্যাচসহ জিতেছে মাত্র দুটিতে। ইতোমধ্যেই এবারের আসরে বাংলাদেশের কাছে ৬ উইকেটে ও ভারতের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে আফগানিস্তান।