সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

যে কারণে বেলজিয়াম-সুইডেন ইউরো বাছাই পরিত্যক্ত

অনলাইন ডেস্ক :

সুইডেনের বিপক্ষে ব্রাসেলসে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসী হামলায় দুই সমর্থক নিহতের ঘটনায় অর্ধ বিরতির সময় ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কিং বডুইন স্টেডিয়ামে আকস্মিক এই ঘটনায় উয়েফা ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়। বিরতির পর দুই দল আর মাঠে নামেনি। ঐ সময় স্টেডিয়ামের ভিতরে থাকা সমর্থকদের বাইরে না যাবার পরামর্শ দেয়া হয়।

উয়েফা এ সম্পর্কে তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘আজ সন্ধ্যায় ব্রাসেলসে সন্ত্রাসী হামলার জেড়ে দুই দল ও স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বেলজিয়াম বনাম সুইডেনের মধ্যকার ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হলো।’ এদিকে সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে বেলজিয়ান পুলিশ নিরাপত্তার সার্থে সমর্থকদের স্টেডিয়াম থেকে বাইরে বের না হবার অনুরোধ জানিয়েছে। দুই সুইডিশ সমর্থকের নিহতের ঘটনাকে বেলজিয়াম সরকার সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে। বেশ কিছু বেলজিয়ান গণমাধ্যমের দাবী নিহত হয়েছেন দুজনই সুইডেনের জার্সি পরিহিত ছিলেন।

সুইডিশ এফএ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘ব্রাসেলসে যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’ বেলজিয়াম জাতীয় দলই তাদের এ্যাকাউন্টে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছে। আগামী বছরের টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই বাছাইপর্বের বাঁধা পার করেছে বেলজিয়াম। ম্যাচটি স্থগিত হবার আগ পর্যন্ত ১-১ গোলে সমতা ছিল। ভিক্টর গিকেরেস সুইডেনকে এগিয়ে দেবার পর রোমেলু লুকাকুর পেনাল্টিতে সমতায় ফিরে বেলজিয়াম। বেলজিয়াম গণমাধ্যমের দাবী হামলার পর সুইডিশ খেলোয়াড়রা আর খেলতে রাজী হয়নি।