সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বসনিয়ার মাঠে পর্তুগালের পাঁচ গোল

অনলাইন ডেস্ক :

আগের ম্যাচেই ইউরোর মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল পর্তুগাল। তাই বাছাইয়ের বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতা ২০১৬-এর চ্যাম্পিয়নদের জন্য। গত সোমবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রবার্তো মার্তিনেজের দল। জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বসনিয়ার মাঠে প্রথমার্ধেই পাঁচ গোল করে পর্তুগাল। পঞ্চম মিনিটেই যার শুরুটা করেন রোনালদো।

পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন তিনি। ২০ মিনিটে আবারও রোনালদোর গোল। ২৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান বাড়ায় সফরকারীরা। এরপর ৩২ মিনিটে জোয়াল ক্যানসেলো এবং ৪১ মিনিটে জোয়াল ফেলিক্স জালের দেখা পেলে বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের। আট ম্যাচের সব কয়টিতে জিতে ‘জে’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। আর ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বসনিয়ার।