সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঢাকায় রোনালদিনহো

অনলাইন ডেস্ক :

গত জুলাইয়ে শুরুতেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ঢাকা এসেছিলেন। আর বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশে এসেছেন ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে শিরোপা জয়ী রোনালদিনহো। টি শার্ট, মাথায় ক্যাপ পরে পেছনে ব্যাগ নিয়ে বিকালে ঢাকায় নেমে হোটেলে ঢোকেন ব্রাজিলিয়ান সাবেক তারকা। রোনালদিনহো মূলত কলকাতা থেকে এসেছেন। সেখানে ছিলেন দুই দিন। অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। রাতে হোটেলে আমন্ত্রিত ১০০ অতিথিদের মাঝে আলাদা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ অন্যান্যের থাকার কথা রয়েছে।

মার্তিনেজের ঢাকা সফরের দিন জামাল বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকলেও তার দেখা পাননি। এনিয়ে হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। তবে এবার রোনালদিনহোর বেলায় তেমনটা হচ্ছে না। জামাল আগেই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যিনি রোনালদিনহোকে আনবেন ঢাকায়, তিনি আমাকে ফোন করেছেন। উনি আমাকে আর সালাউদ্দিন ভাইকে (বাফুফে সভাপতি) চাইছেন। অবশ্যই আমি আমার অন্যতম একজন আইডল খেলোয়াড়ের সঙ্গে দেখা করবো। ২০০২ যখন প্রথমবার বিশ্বকাপ দেখি টিভিতে, তখন থেকেই তিনি আমার আইডল।’