সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

পরীমনিকে সমর্থন দিলেন নচিকেতা

অনলাইন ডেস্ক :

ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে থেকেছেন আলোচনার শীর্ষে। প্রথম সিনেমা মুক্তির আগে ২০টিরও বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও তিনি আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি মাদককান্ডে জড়িয়ে জেলে গিয়েছেন। জামিনে মুক্ত হয়ে ফিরেছেন ১ সেপ্টেম্বর। তিনি দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গত দু’ মাস ধরে জীবনে বিরাট ঝড় বয়ে গেছে তার। দমে যাননি পরীমনি। সহ্য করেছেন সব বিতর্ক, তাকে ঘিরে নানা মহলের সমালোচনা সয়েছেন নিরবে। সেই পরীমনি ফেসবুকে শেয়ার করলেন বাংলা গানের বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর একটি গান। পরীমনি সোমবার তার ফেসবুকে শেয়ার করলেন ২০১৭ সালে নচিকেতার গাওয়া ‘এত সাহস কার’ গানটি। ক্যাপশনে লিখলেন, ‘নিজের উপর বিশ্বাস রাখো।’ পরীমনির গান শেয়ার দেয়ার বিষয়টি আনন্দ বাজার জানায় নচিকেতাকে। জানতে চায় তার অনুভূতি। চির বিপ্লবী, প্রতিবাদী মানুষ নচিকেতা পরীমনিকে দিলেন সমর্থন। তিনি বলেন, ‘আমার পরীমনিকে ভাল লাগে। ভীষণ সাহসী একটা মেয়ে। স্পষ্ট কথা বলতে ভালবাসে। পরীমনি যেভাবে নিজের দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা খুব একটা সহজ নয়।’ নচিকেতা আরও বলেন, ‘পরীমনি আমার গান পছন্দ করেন। আমি তাকে অনেক ক্ষেত্রেই অনুপ্রাণিত করেছি, এটা জেনে আমার ভালই লেগেছে।’