সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

ফারুকী টিমকে শুভেচ্ছাবার্তা জানালেন এ আর রাহমান

অনলাইন ডেস্ক :

মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’ প্রথম থেকেই নানাভাবে পত্রিকার শিরোনাম হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল, এতে ভারতের দুই গ্রেটÑসংগীতজ্ঞ এ আর রাহমান ও অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির যুক্ত হওয়া। অভিনয়ের পাশাপাশি এতে প্রযোজক হিসেবে যুক্ত আছেন নওয়াজুদ্দিন। অন্যদিকে সুরের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অস্কারজয়ী এ আর রাহমান। তাই এবার যখন ছবিটিকে ঘিরে উৎসবসংক্রান্ত সুখবর এলো, নির্মাতা ফারুকী টিমকে শুভেচ্ছা জানাতে ভোলেননি এ আর রাহমান। সোমবার জানা যায়, ছবিটি ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত হয়েছে। এছাড়াও এর প্রথম লুক প্রকাশ করা হয়েছে। সোমবার বিষয়টি নিয়ে টুইট করেছেন এই মাদ্রাজ মোজার্ট। লিখেছেন, ‘‘কিম জি সুক অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত হওয়ায় ‘নো ল্যান্ডস ম্যান’র পুরো টিমকে অভিনন্দন। এর ফার্স্ট লুকও সেলিব্রেট করছি।’’ ছবিটির ফার্স্ট লুকে হাজির হয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। অন্যদিকে, ‘নো ল্যান্ডস ম্যান’ ছাড়াও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এ পুরস্কারের জন্য লড়বে ফিলিপিন্সের বিখ্যাত পরিচালক ব্রিলান্তে মেন্ডোজা, জাপানি পরিচালক নাওমি ওগিগামি এবং ভারতের অপর্ণা সেনের ‘দ্য রেপিস্ট’সহ মোট সাতটি সিনেমা। ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রে নওয়াজুদ্দিন সিদ্দিকি ছাড়াও প্রযোজক হিসেবে যুক্ত আছেন ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা ও শ্রীহরি সাঠে। সহ-প্রযোজক হিসেবে এ আর রাহমান ছাড়াও আছে বঙ্গবিডি। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। বাংলাদেশ থেকে আছেন তাহসান এবং অস্ট্রেলিয়ার অভিনেত্রী মেগান মিশেল। নির্মাতা আগেই জানিয়েছেন ছবিটির প্রেক্ষাপট প্রসঙ্গে। পৃথিবীতে চলমান অভিবাসন সংকটের গল্পকে উপজীব্য করে নির্মাণ করা হচ্ছে এটি। এতে দক্ষিণ এশিয়ার একজন কাজের সন্ধানে যুক্তরাষ্ট্রে গিয়ে অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে সাক্ষাতের পর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে আনা হয়েছে।