সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাকিবদের সঙ্গে ডেটে যেতে চান পাকিস্তানি অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

চলমান বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে স্বাগতিক ভারত। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে অস্বস্তিতে আছে বাংলাদেশ। তবে আজ বৃহস্পতিবার স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এক ঘোষণা দিয়েছে পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। গত ১৪ অক্টোবর বিশ্বকাপের মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টানা বিশ্বকাপে আটবারের দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে এক ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি।

সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) তিনি বলেছেন, ‘ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি।’ বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছেন কিছু সমর্থক। এই যেমন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারির ভরসায় বাংলাদেশ। পাকিস্তানের হারের শোকের মধ্যেই এক টুইট বার্তায় ঘোষণা দিয়েছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’ ডেট করার ঘোষণা দিয়েই থেমে থাকেননি সেহার। বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, ‘ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’