সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন দেখে বিস্মিত ওয়াসিম-মিসবাহ

অনলাইন ডেস্ক :

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান। এই ম্যাচে দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হক। ম্যাচ পরবর্তী সময়ে পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’- এ মুশফিক ও রিয়াদের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেন ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে সমস্যায় ভুগছেন তখন কিভাবে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহকে ৭-৮ নম্বরে খেলানো হয়?’ রিয়াদকে ওপরের দিকে ব্যাটিং করার দাবিদার জানান ওয়াসিম।

তিনি আরও বলেন, ‘তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে। তাকে আপনারা ফিনিশার হিসেবে রেখে দিয়েছেন। যেখানে মিডল অর্ডার বারবার ব্যর্থ হচ্ছে।’ অন্যদিকে, মুশফিককে ৬ নম্বরে খেলানোয় যারপরনাই বিস্মিত হয়েছেন মিসবাহ উল হক। তিনি বলেন, ‘মুশফিক ৬ নম্বরে এসেছে। সে ভালো ফর্মে আছে। সাকিব না থাকায় তার উপরে ব্যাটিংয়ের সুযোগ ছিল। কিছুটা হলেও তো পরিবর্তন করা যেত। মুশফিক ভালো ফর্মে। এই দুজন (মুশফিক-রিয়াদ) ওপরে খেললে তারা খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারতো।’