সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

৬ বিদেশি সবার জন্য নয়

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগে বিদেশি নিবন্ধন এবার বাড়ানো হয়েছে। পাঁচজনের জায়গায় ছয়জন নেওয়ার সুযোগ ছিল দলগুলোর। তবে গত বৃহস্পতিবার শেষ হওয়া দলবদলে দেখা গেছে বেশির ভাগ দলই সুযোগটা নেয়নি। এটাকে বরং আপদ মনে হয়েছে তাদের। ব্রাদার্সের ম্যানেজার আমের খান যেমন বলেছেন, ‘বিদেশি নিলেই তো হবে না, তাদের মাসে মাসে বেতন দিতে হবে। মাঠে খেলতে পারবে চারজন। তো দেখা যাবে কোনো একজনকে আমি নামাতেই পারছি না, কিন্তু বেতন ঠিকই দিয়ে যেতে হচ্ছে। সব দলের এই সামর্থ্য নেই। বেশির ভাগ দলেরই বাজেট সীমিত।’ ব্রাদার্স নিয়েছে গুনে গুনে চার বিদেশি। ১০ দলের ছয় দলই বাড়তি বিদেশি নিবন্ধনের সুযোগ নেয়নি।

ব্রাদার্সের সঙ্গে আছে শেখ জামাল, পুলিশ, চট্টগ্রাম আবাহনী, ফর্টিস এফসি ও রহমতগঞ্জ। বিদেশির কোটা পূরণ করেছে বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ রাসেল ও মোহামেডান। এএফসি কাপে ছয় বিদেশিকে এখন খেলানো যায়। মূলত সেটি মাথায় রেখেই এবার একজন বেশি বিদেশি নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। স্বাভাবিকভাবেই বসুন্ধরা কিংস সে সুযোগ নিয়েছে। আবাহনীর ভাবনায় অবশ্য লিগই, ‘আমাদের সামর্থ্য আছে, সুযোগটা তাই নিয়েছি। চোটের ব্যাপার আছে। বাড়তি খেলোয়াড় থাকলে সুবিধা হয়।’