সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কিংসের গ্রুপে চট্টগ্রাম আবাহনী

অনলাইন ডেস্ক :

গত দুই আসরের মতো এবারও স্বাধীনতা কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনী। ‘ডি’ গ্রুপে তাদের সঙ্গী বাংলাদেশ নৌবাহিনী। আগের দুই আসরেই চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে বসুন্ধরা কিংস। ২০২১ সালে ৪-০ এবং গতবার জিতেছে ২-০ ব্যবধানে। একই গ্রুপে পড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং বাংলাদেশ বিমান বাহিনী।

‘এ’ গ্রুপে বাংলাদেশ পুলিশ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ‘সি’ গ্রুপে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ফর্টিস এফসি ও বাংলাদেশ সেনাবাহিনী। তিনটি ভেন্যুতে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপের মূল পর্ব। ঢাকার মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনা এবং অন্য দুটি ভেন্যু ঢাকার বাইরে। একটি গোপালগঞ্জের শেখ ফজলুক হক মনি স্টেডিয়াম, অন্যটি মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। মৌসুম শুরুর এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৩টি দল। বাছাইপর্ব খেলে মূল পর্বে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

গ্রুপ এ: বাংলাদেশ পুলিশ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
গ্রুপ বি: শেখ রাসেল ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
গ্রুপ সি: মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফর্টিস এফসি ও বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রুপ: ডি: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ নৌবাহিনী।