সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

টানা পাঁচ জয়ের পর বিশ্রামে রোহিত-কোহলিরা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে টানা পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে এসেছে ভারত। গতপরশু ধর্মশালায় বিরাট কোহলি-মোহাম্মদ শামির নৈপুণ্যে নিউজিল্যান্ডকে প্রথম হারের স্বাদ দিয়েছে স্বাগতিকেরা। নিজেদের ষষ্ঠ ম্যাচের আগে বেশ কয়েকদিন বিশ্রাম পাচ্ছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। তাদের পরবর্তী গন্তব্য লক্ষ্নৌ। আগামী ২৯ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই লড়াইয়ে নামার আগে দুইদিনের বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতদের। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে গত সোমবার টিম ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ২৫ অক্টোবর লক্ষ্নৌতে যাবে দল। এই মুহূর্তে দলের কোনো অনুশীলন সূচি বা নেট সেশন নেই।

আরও জানা গেছে, কিউইদের বিপক্ষে ম্যচের আগে পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়া ইশান কিষান সুস্থ হয়ে উঠেছেন। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে পড়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বর্তমানে চিকিংসাধীন আছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডমিতে। ভারতীয ক্রিকেট বোর্ড জানিয়েছে, তার পরিবর্তে অন্য কাউকে স্কোয়াডে নেওয়ার পরিকল্পনা নেই। আশা করা হচ্ছে, ইংলিশ পরীক্ষার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন হার্দিক।