সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম

অনলাইন ডেস্ক :

আগামী বছরের ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাঞ্চাইজি লিগটির ২০২৪ সালের আসরের জন্য নিলাম আয়োজন করা হবে সুংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভারতের বাইরে এবারই প্রথমবারের মতো নিলামটির আয়োজন করা হচ্ছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে টুর্নামেন্টের ১০টি দলকে তাদের রিটেইন করা খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে হবে। এর মাধ্যমে আইপিএলের আয়োজকরা জানতে পারবেন, কোন খেলোয়াড়কে ফ্যাঞ্চাইজিগুলো ছেড়ে দিয়েছে আর কাদেরকে রাখছে তারা।

এরপর অন্য ক্রিকেটারদেরকে নিয়ে নিলামের আয়োজন করা হবে। এবারের আইপিএলে দেখা যাবে বিশ্বের দামি কিছু ক্রিকেটারকে। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। তারা হলেন- মিচেল স্টার্ক, ট্রাভিস হেড এবং প্যাট কামিন্স। এ ছাড়া এবারের আইপিএলে যোগ দিতে পারেন ইংল্যান্ডের ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস এবং দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি। আগামী আইপিএলে খেলার কথা আগে জানিয়েছেন মিচেল স্টার্ক। আট বছর পর আইপিএলে খেলবেন তিনি।

সর্বশেষ ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন এই অসি পেসার। এরপর ২০১৮ সালের আসরে নিলামেও ডাক পেয়েছিলেন তিনি। তবে ওই আসরে বাঁ-হাতি পেসারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ইনজুরির কারণে ওই আসরে স্টার্কের ভারত আসা হয়নি। এরপর থেকে আর আইপিএলে খেলেননি অস্ট্রেলিয়ান গতিতারকা।