সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামীকাল শনিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। ওয়ানডে ফরম্যাটে এটি দু’দলের তৃতীয় লড়াই। আগের দুই লড়াইয়ের মধ্যে ১টি করে জয় পেয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। আগামীকাল শনিবার নেদারল্যান্ডসকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যান অনুযায়ী সহ-অবস্থানে থাকলেও, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই।

২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। ২০১০ সালে গ্লাসগোতে প্রথম দেখায় নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেট হারের লজ্জা পেয়েছিলো টাইগাররা। ওয়ানডেতে বাংলাদেশ-নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান :

২০-০৭-২০১০ : নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী, গ্লাসগো
১৪-০৩-২০১১ : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী, চট্টগ্রাম
সব মিলিয়ে ওয়ানডেতে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস :
বাংলাদেশের জয় : ১ ম্যাচে
নেদারল্যান্ডসের জয় : ১ ম্যাচে
টাই : ০
পরিত্যক্ত : ০